সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮ জন, মৃত্যু নেই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহজনিত উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হাম বা হাম সন্দেহে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ৪৪২ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহজনিত উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হাম বা হাম সন্দেহে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। টানা দুই দিন মৃত্যুর খবর পাওয়ার পর মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় স্বস্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ৪৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। গত দুই দিনে বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
এদিকে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৯৬ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৬৯ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।
১০৮ বার পড়া হয়েছে