সর্বশেষ

সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে এইচটিএম ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (এইচটিএম) ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতেই এ ক্লাবের যাত্রা শুরু করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বক্তব্য রাখছেন

মঙ্গলবার (৩০ জুন) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (এইচটিএম) ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম এবং ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর সোহরাব হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ। এ সময় বিভাগের প্রভাষক উদ্বব কুন্ডুসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে দক্ষ, সৃজনশীল ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তাঁদের মতে, এইচটিএম ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তাঁরা আরও বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং টেকসই পর্যটনের সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরতে দক্ষ ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে ক্লাবটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় অতিথিরা ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এর কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন