সর্বশেষ

সারাদেশ

বিদ্যুৎ গেলেই অচল টেলিটক নেটওয়ার্ক, ভোগান্তিতে বান্দরবানের গ্রাহকেরা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়ছে। ফলে মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা এবং সরকারি ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন স্থানীয় গ্রাহকেরা।
টেলিটক কাস্টমার কেয়ার, বান্দরবান

বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই টেলিটকের নেটওয়ার্ক দুর্বল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিদ্যুৎ বিভ্রাটের সময় অধিকাংশ বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) টাওয়ার বন্ধ হয়ে যাওয়ায় মোবাইল ফোন, ইন্টারনেট এবং অনলাইনভিত্তিক সেবা ব্যবহার করা সম্ভব হয় না।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন টেলিটক টাওয়ারে পর্যাপ্ত বিদ্যুৎ ব্যাকআপের ব্যবস্থা নেই। কয়েকটি টাওয়ারের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আবার কোথাও ব্যাটারি চুরির ঘটনাও ঘটেছে। ফলে বিদ্যুৎ চলে গেলে টাওয়ার সচল রাখার মতো বিকল্প ব্যবস্থা থাকে না।

বান্দরবান সদর উপজেলার বাসিন্দা রুবিনা আক্তার বলেন, বর্তমানে ইন্টারনেট দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু টেলিটকের নেটওয়ার্ক এতটাই দুর্বল যে অনেক সময় সাধারণ ওয়েবসাইটও ব্যবহার করা যায় না।

রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দুর্গম এলাকায় অন্য মোবাইল অপারেটরের তুলনায় টেলিটকের সেবা আরও দুর্বল। বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক পাওয়া যায় না।

শিক্ষার্থী মারিয়া চাকমা বলেন, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও পড়াশোনার বিভিন্ন কাজে নিয়মিত ইন্টারনেট প্রয়োজন হয়। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে সময়মতো প্রয়োজনীয় কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুল কাদের বলেন, সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আস্থা রেখে টেলিটক ব্যবহার করেন। তবে বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। এতে জরুরি ফোনকল করাও অনেক সময় সম্ভব হয় না।

এ বিষয়ে টেলিটকের বান্দরবান জেলার টেকনিশিয়ান ইন্দ্র দেব বলেন, জেলার বিদ্যমান টাওয়ারগুলো বর্তমান গ্রাহকসংখ্যার চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না। প্রয়োজনীয় জনবলের অভাবে অনেক সময় দ্রুত সমস্যার সমাধানও সম্ভব হয় না।

তিনি জানান, জেলার কয়েকটি টাওয়ারের ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যাকআপ দেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

টেলিটকের বান্দরবান জোনের ডেপুটি ম্যানেজার এবিএম শহিদুল ইসলাম বলেন, নেটওয়ার্ক–সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে দ্রুত সমস্যাগুলোর সমাধানে কাজ চলছে।

প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, মোবাইল ব্যাংকিং, সরকারি ডিজিটাল সেবা এবং জরুরি যোগাযোগব্যবস্থা এখন অনেকটাই মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। তাই টেলিটকের টাওয়ারগুলোতে আধুনিক বিদ্যুৎ ব্যাকআপ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন