সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে ধারালো অস্ত্রের আঘাত, স্ত্রী আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্বামীকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নেয়।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের হোগলাডাঙ্গী সদরদী গ্রামে সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

আহত হানিফ শেখ (২৩) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২২) একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার বাসিন্দা। সম্প্রতি তারা হোগলাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে ওই দম্পতি ভাড়া বাসায় ওঠেন। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ রয়েছে, সোমবার সকালে হানিফ শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার যৌনাঙ্গে আঘাত করেন।

হানিফ শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, হাসপাতালে আনার সময় আহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন