সর্বশেষ

সারাদেশ

ভারতে পাচারের পথে রাঙামাটিতে দেড় লাখ টাকার রাসায়নিক সার জব্দ

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির বরকল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় দেড় লাখ টাকার বেশি মূল্যের ইউরিয়া, টিএসপি ও জৈব সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা জোনের আওতাধীন বাজারঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ১২ বিজিবির ছোট হরিণা ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮০০ কেজি ইউরিয়া সার, ৪০০ কেজি টিএসপি সার এবং ১ হাজার ৩৫০ কেজি জৈব সার জব্দ করেন। জব্দ করা সারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫১ হাজার টাকা।

১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন