সর্বশেষ

সারাদেশ

হার্ডিঞ্জ ব্রিজের পিলারের ধাক্কায় ট্রলারের নিখোঁজ ১, উদ্ধার ২

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারের সংঘর্ষে ১ যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নদী থেকে অপর ২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। নিখোঁজ যুবকের সন্ধানে পদ্মায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে একদল দর্শনার্থী ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে রাজশাহীতে বনভোজনে গিয়েছিলেন। আনন্দ ভ্রমণ শেষে ট্রলারযোগে শৈলকুপায় ফেরার পথে পাকশী পদ্মা নদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাত আনুমানিক ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি হার্ডিঞ্জ ব্রিজের পিলারে সজোরে ধাক্কা খায়। এ সময় তীব্র ধাক্কায় ট্রলারে থাকা তিন যাত্রী নদীতে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধারকর্মীরা লিটন (৩৮) ও ওয়াহাব (৪৫) নামের দুই ব্যক্তিকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে রকি (২২) নামের এক যুবক এখনো নদীগর্ভে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই নৌ পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। নদী থেকে দুজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সমন্বয়ে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০