সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ অভিযানে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা।
এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জানায়, আজ ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে তাদের অধীনস্থ মাসুদপুর বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১,৭৭,২০০ টাকা (এক লক্ষ সাতাত্তর হাজার দুইশত টাকা)। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন