সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ ছাত্রী দগ্ধ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলাধুলার সময় বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে এসে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে কাশিপুরের হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রীরা হলো—মোছাম্মদ জিদনি (১৩), সুমাইয়া (১২), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার বিকেলেও মাদ্রাসার ছাত্রীরা ছাদে খেলাধুলা করছিল। এ সময় ছাদের ওপর থাকা বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে এসে পাঁচ ছাত্রী আহত হয়।

পরে দগ্ধ পাঁচ ছাত্রীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়েছে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০