সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে জমিজমা মামলার সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে জখম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত মামলায় পুলিশের কাছে সাক্ষী হওয়ায় বেল্লাল হাওলাদার (৪০) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাতটার দিকে মহিপুর থানার ধুলারসার ইউনিয়নের বেতকাটা গ্রামের একটি খালে এ হামলার ঘটনা ঘটে। আহত বেল্লাল হাওলাদার ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বশির হাওলাদার তাঁর প্রতিবেশী বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের খালে জাল থেকে মাছ ছাড়ানোর সময় বশির হাওলাদার রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বেল্লালের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বেল্লালের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান হামলাকারী।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বেল্লালকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকেরা তাঁর ঘাড়ে পাঁচটি সেলাই দিয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বড় ভাই সোনা মিয়া জানান, প্রতিবেশী নজরুল ইসলামের সঙ্গে অভিযুক্ত বশিরের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ওই বিরোধের তদন্তে পুলিশ এলে বেল্লাল সত্য সাক্ষ্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে বশির এই হামলা চালিয়েছেন বলে তাঁর দাবি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বশির হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০