সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ১ কোটি ৪০ লাখ টাকার সহায়তা

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। জেলার ৩৮টি পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে মোট ১ কোটি ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজার জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ২৪ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া আহত ১১ জনকে ১ লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা এবং গুরুতর আহত ৩ জনকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা দেওয়া হয়।

সব মিলিয়ে ৩৮টি চেকের মাধ্যমে মোট ১ কোটি ৪০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যানবাহনের মালিক এবং পরিবহন শ্রমিকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, জেলার বিভিন্ন বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের নিয়ে অরিয়েন্টেশন কর্মসূচি আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিআরটিএ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন