সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলা: ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর ডা. আব্দুল বাকি মির্জা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আসামিদের একজন

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)। রায় ঘোষণার সময় আসামি কিরণ আদালতে উপস্থিত থাকলেও জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরের সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে নৃশংসভাবে খুন হন ডা. বাকি মির্জা। দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এই ঘটনার পর চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। মামলা চলাকালীন অভিযুক্তদের মধ্যে রুহুল আমীন বাবু নামের এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া, অন্য এক আসামি ডা. আবদুল লতিফের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপতত স্থগিত রাখা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ সংবাদমাধ্যমকে জানান, আইনি জটিলতা কাটিয়ে স্থগিত থাকা আসামির বিচার প্রক্রিয়াও দ্রুত শুরু হবে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন