অস্ট্রেলিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মজুত পরিস্থিতি শক্তিশালী করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা।
বুধবার (২৪ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তের আওতায় অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে সয়াবিন তেল আমদানি করা হবে।
সরকারি সূত্রে জানা যায়, প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের ক্রয়মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা। দেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া একই বৈঠকে মসুর ডাল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ আরও কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, এসব আমদানির ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে।
১৩০ বার পড়া হয়েছে