সর্বশেষ

সারাদেশ

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের সমাবেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে শহরের আদালত সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন

মানববন্ধনে নড়াইল প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস এম আব্দুল হক।

এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক খায়রুল আরেফিন রানা, রাজু আহম্মেদ রাজীব, আল-আমিনসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য বড় হুমকি। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে আঘাত করে।

তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

এ কর্মসূচিতে জেলার কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন