মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বুধবার, ২৪ জুন, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ জুন) সকালে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, সমাজে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
১১৮ বার পড়া হয়েছে