সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ীর ঘরে হামলা, নারীসহ আহত ৩

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এই হামলায় নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট এলাকায় গত রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কালাম সরদার (৫২), স্থানীয় ব্যবসায়ী মো. আনিছুর রহমান (৫১) এবং তাঁর স্ত্রী রোকসানা আক্তার (৪৬)। গুরুতর আহত কালাম সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আনিছুর রহমান কলাপাড়া পৌর ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার রাতে তিনি নিজের মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ১৫-২০ জনের একটি সশস্ত্র দল সাবেক কাউন্সিলর কালাম সরদারকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে কালাম সরদার দৌড়ে আনিছুর রহমানের দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানে ঢুকে উভয়কেই বেধড়ক মারধর করে।

একপর্যায়ে কালাম সরদার পেছনের দরজা দিয়ে আনিছুর রহমানের বসতঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিন্তু হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রড দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে। তাঁকে বাঁচাতে গেলে ব্যবসায়ী আনিছুরের স্ত্রী রোকসানা আক্তারকেও রড দিয়ে আঘাত করা হয়। এ সময় আতঙ্কে দম্পতির ৫ বছর বয়সী নাতি আয়াত অজ্ঞান হয়ে পড়ে। হামলার সময় দোকান ও ঘর থেকে নগদ ১০ হাজার টাকা এবং ৮ আনা ওজনের একটি সোনার চেইন লুট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, কলাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাইম (২৫) এবং নীলগঞ্জ এলাকার মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লালসহ (২২) একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী আনিছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকেও এমন বর্বরতার শিকার হতে হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই।

কলাপাড়া থানা পুলিশ জানায়, আহত নারীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াছ হোসেন। অন্যদিকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন