রাজবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ফ্রিজ ও ইলেকট্রিক চুলা বিতরণ
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীতে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তাদের উৎপাদন ও বিপণন সক্ষমতা বাড়াতে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এসএসিসিপি–রেইনস (এসএসিসি–রেইনস) প্রকল্পের আওতায় ফ্রিজ ও ইলেকট্রিক রান্নার চুলা বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলায় কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এসএসিসিপি–রেইনস (এসএসিসি–রেইনস) প্রকল্পের আওতায় দুইজন উদ্যোক্তার মাঝে গুরুত্বপূর্ণ সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
উপকারভোগী উদ্যোক্তা শিউলি খান (৪০) ও শাহ মখদুম (৩৫)-এর হাতে একটি করে ৩০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজ এবং একটি ইলেকট্রিক রান্নার চুলা প্রদান করা হয়। শুক্রবার রাজবাড়ী জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ।
অনুষ্ঠানে তিনি বলেন, কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদন সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে। এসএসিসিপি–রেইনস প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এসব উদ্যোক্তাদের জন্য ফুড কার্ট (খাদ্য গাড়ি) ভ্যানসহ আরও সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে, যাতে তারা বাজার সম্প্রসারণে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারেন।
সহায়তা পাওয়া উদ্যোক্তারা জানান, প্রাপ্ত ফ্রিজ ও ইলেকট্রিক চুলা তাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ব্যবসা পরিচালনায় বড় ধরনের সহায়তা দেবে এবং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি বিপণন অধিদপ্তর দীর্ঘদিন ধরে কৃষিভিত্তিক উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার ব্যবস্থার উন্নয়নে কাজ করে আসছে, যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
১৯৩ বার পড়া হয়েছে