সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের ভাইরাল লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার সরকারি অনুদান

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ভাইরাল হওয়া ফরিদপুরের লোকসঙ্গীত শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার বিশেষ আর্থিক অনুদান দিয়েছে সরকার। বুধবার (১৭ জুন) রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক তার হাতে তুলে দেওয়া হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই অনুদান প্রদান করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লাইলী বেগম দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন জনসমাগম স্থানে খালি গলায় লোকগান পরিবেশন করে আসছেন। সম্প্রতি ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পৈত্রিক বাড়ি শহরের ময়েজ মঞ্জিলে একটি নজরুল সঙ্গীত পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে দেশব্যাপী আলোচনায় আসেন তিনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই লাইলী বেগম নিজের প্রতিভা ও দীর্ঘ সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ধারণ করে তার গান নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জানান, লাইলী বেগমকে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুদান গ্রহণ করে আবেগাপ্লুত লাইলী বেগম বলেন, সরকারের এই সম্মান ও সহযোগিতা তাকে আরও ভালোভাবে গান গাইতে এবং গ্রামীণ সংস্কৃতির জন্য কাজ করতে উৎসাহিত করবে।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের মতে, এই ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের লোকসংগীতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন