সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে নদীর তীরে শ্রমিকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কালনী নদীর তীর থেকে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শফিক মিয়ার কাছে থাকা টাকার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সামনে দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর তীর থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মো. শফিক মিয়া (৩১) উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শফিক মিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। ওই সমঝোতার অংশ হিসেবে সাবেক স্ত্রীকে ভরণপোষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শফিক মিয়ার কাছে প্রায় ৪০ হাজার টাকা ছিল এবং বাকি ১০ হাজার টাকা সংগ্রহের চেষ্টা করছিলেন তিনি। টাকাগুলো সব সময় নিজের কাছেই রাখতেন। এ কারণে টাকা ছিনিয়ে নেওয়ার পর তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন