সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে মহাসড়কে চেকপোস্টে ১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার বিকেলে (১৭ জুন) ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে মাগুরাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে ভ্যানটির ভেতর থেকে ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

গ্রেফতার দুইজন হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামের মো. কবির হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মো. ইব্রাহিম শেখ (২৩)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

র‍্যাব-১০ এর মিডিয়া সেল আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত পিকআপসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন