সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা, নেপথ্যে পারিবারিক নির্যাতন?

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইনা পারভীন চন্দনা (৩৫) নামের এক গৃহবধূ গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাবা। পারিবারিক নির্যাতন এবং এর জেরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছে নিখোঁজ গৃহবধূর পরিবার।
নিখোঁজ গৃহবধূ চন্দনা

নিখোঁজ ইনা পারভীন চন্দনা সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী হিসেবে তাঁর স্বামীর সঙ্গে লস্করপাড়ায় বসবাস করতেন। গত রবিবার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তিনি আকস্মিকভাবে নিখোঁজ হন।

থানায় করা সাধারণ ডায়েরিতে নিখোঁজের বাবা মহিউদ্দীন শেখ অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই চন্দনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তাঁর স্বামী। রবিবার সকাল থেকে চন্দনার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে দীর্ঘ সন্ধান চালিয়েও তাঁর কোনো হদিস মেলেনি।

নিখোঁজের পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, স্বামী রবিউল ইসলাম অথবা তাঁর পরিবারের সদস্যরা চন্দনাকে কোনো অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখতে পারেন অথবা তাঁর বড় ধরনের কোনো ক্ষতি করে থাকতে পারেন।

এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ নিশাত জানিয়েছেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। ইতিমধ্যে দেশের সব থানায় নিখোঁজ গৃহবধূর সন্ধানে বেতার বার্তা পাঠানো হয়েছে এবং সম্ভাব্য সকল উপায়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন