সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকার বেশি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। জব্দকৃত এই চালানের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এরপর রোববার ভোররাতে একই উপজেলার রামকৃষ্ণপুর নিচপাড়া এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে দৌলতপুর উপজেলার প্রাগপুর ফুটবল মাঠ এলাকা থেকে ১.৯ কেজি ভারতীয় গাঁজা এবং চোরাচালানে ব্যবহৃত একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০