সর্বশেষ

সারাদেশ

দিঘলিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে কমিউনিস্ট পার্টি নেতাকে হত্যা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার দিঘলিয়া উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গনি (৪৫)। রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার ফরমাইশখানা এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাসিমুল গনি দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। রবিবার দুপুর ১২টার দিকে তিনি বাড়ির সামনে একটি চায়ের দোকানে চা খেতে যান। এ সময় হঠাৎ ভ্যানে করে আসা দুই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নাসিমুল। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

can ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনটি ব্যবহৃত গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতা নাকি রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০