সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে এসএসসি ব্যাচ ’৯৬–এর বন্ধু শেখ শফিকুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, কুমারখালী
স্টাফ রিপোর্টার, কুমারখালী

রবিবার, ১৪ জুন, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা ও এসএসসি ব্যাচ ’৯৬–এর সদস্য শেখ শফিকুল ইসলামের মা ছালেহা বেগম (৭১) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। পরে নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
স্থানীয় দুর্গাপুর কবরস্থান সংলগ্ন মাঠে জানাজার একাংশ।

কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুর এলাকার বাসিন্দা ছালেহা বেগম (৭১) শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর পর তাঁর মরদেহ কুমারখালীর দুর্গাপুরে নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানান। পরে বাদ জোহর স্থানীয় দুর্গাপুর কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে ছালেহা বেগম ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাজায় কুমারখালীর এসএসসি ব্যাচ ’৯৬–এর সদস্যরা অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব‍্য রাখেন, মরহুমার বড় ছেলে শেখ শফিকুল ইসলাম, হাফেজ জুলফিকার আলী এবং এসএসসি ব্যাচ '৯৬ এর সদস্য মাহমুদ শরীফ। জানাজায় ইমামতি করেন- কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন।

এদিকে কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী, যুবদলের আহ্বায়ক এবং এসএসসি ব্যাচ ’৯৬–এর সদস্য অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, তাঁদের প্রিয় সহপাঠী শেখ শফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে ব্যাচের সদস্যরা গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন