সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে নাগরিক পার্টির মিছিলে হামলা, আহত অন্তত ২০

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিলটি ফুলবাড়ী উপজেলা সদরে পৌঁছালে হঠাৎ করে দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তাদের ওপর হামলা চালায় বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনায় আহত নেতাকর্মীদের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া অভিযোগ করে বলেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত এবং এই পরিকল্পিত হামলায় তাদের বিপুল সংখ্যক কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল দাবি করেন, এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিল। তিনি জানান, তাদের এক ছাত্রদল কর্মী যাওয়ার সময় এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হলে পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত রূপ নেয়। বিএনপির বিরুদ্ধে এটি ষড়যন্ত্রেরই অংশ।

এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন