সর্বশেষ

সারাদেশ

অনিয়মে নাজ মেডিকেল সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া শহরের নাজ মেডিকেল সেন্টার ও জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে রেজিস্ট্রেশনবিহীন নার্স দিয়ে সেবা দেওয়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
নাজ মেডিকেল সেন্টারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত নাজ মেডিকেল সেন্টার ও জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী।

অভিযান চলাকালে হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন নার্স দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি উঠে আসে। পাশাপাশি হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন না করার তথ্য পাওয়া যায়।

এ ছাড়া মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি বেড স্থাপন করে রোগীদের চিকিৎসা দেওয়ার বিষয়েও অসঙ্গতি পাওয়া যায়। হাসপাতালের লাইসেন্সে অনুমোদিত বেডসংখ্যার প্রায় দ্বিগুণ বেড স্থাপন করা হয়েছিল বলে অভিযানে দেখা যায়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নাজ মেডিকেল সেন্টার ও জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের অনিয়ম দ্রুত সংশোধন করে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন