সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়েভ’-এর মানববন্ধন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী অধিকারভিত্তিক সংগঠন ‘ওয়েভ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নারী নির্যাতন ও বাল্যবিবাহ রুখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানান।
মানববন্ধন

উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। বক্তারা বলেন, নারী নির্যাতন কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও একটি বড় অন্তরায়।

বক্তারা আরও উল্লেখ করেন, বাল্যবিবাহ, সাইবার হয়রানি এবং পারিবারিক সহিংসতা বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

উইমেন এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (ওয়েভ)-এর যুগ্ম সমন্বয়কারী নারগিস আক্তারের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন