সর্বশেষ

সারাদেশ

ছাত্রলীগের মিছিল নিয়ে কুষ্টিয়ায় আলোচনা, ‘এলাকায় ঘটেনি’ দাবি পুলিশের

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মশাল মিছিলের দুটি ভিডিও প্রকাশের পর কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

ভিডিও দুটি সাবেক ছাত্রলীগ নেতা ও মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসলাম আরেফিনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১২ জুন) রাত ১২টার দিকে আসলাম আরেফিন তার ফেসবুক আইডিতে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। এর আগে ৯ জুন একই ধরনের আরেকটি ৪৯ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।

ভিডিও দুটিতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন যুবক একটি ব্যানার বহন করে হাতে মশাল নিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ব্যানারে আয়োজক হিসেবে আসলাম আরেফিনের নামও দেখা যায়।

তবে ভিডিওগুলোতে মিছিলটি কুষ্টিয়ার কোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দুটি মিছিলের কোনোটিই মিরপুর থানা এলাকার মধ্যে অনুষ্ঠিত হয়নি বলে তাদের কাছে তথ্য রয়েছে। তিনি জানান, ভিডিওতে যার নাম উল্লেখ রয়েছে, তার বাড়ি মিরপুর এলাকায় হলেও থানা এলাকার মধ্যে এমন কোনো ঘটনার তথ্য পুলিশের কাছে নেই।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা থানা এলাকায় সংঘটিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন