সর্বশেষ

সারাদেশ

বাংলাদেশে সড়কপথে এলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

স্টাফ রিপোর্টার, যশোর
স্টাফ রিপোর্টার, যশোর

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় হাইকমিশনার স্থলপথে বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণের জন্য যাত্রা করলেন।

শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ও তাঁর সহধর্মিণী মিনাল ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুলসিদাস বাধে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল কর্মকর্তা আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে প্রয়োজনীয় ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ঢাকার উদ্দেশে রওনা করানো হয়।

বাংলাদেশে আগমনের পর দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে শুধু অভিন্ন সীমান্তই নয়, রয়েছে অভিন্ন স্বপ্ন ও পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক।

তিনি বলেন, ‘‘আমাদের আকাশ এক, বাতাস এক। দুই দেশের মানুষের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই সব ধরনের সমস্যার সমাধান সম্ভব। ভিসাসহ বিভিন্ন বিষয়েও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা হবে।’’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ককে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাঁর ভাষায়, ‘‘আমরা সবাই ভাই-বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু পারস্পরিক আস্থা ও আন্তরিকতা।’’

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। গত ৫৫ বছরের বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো হলো।

বাংলাভাষী দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে দায়িত্ব পালনের পর বিজেপিতে যোগ দেন। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং বাঙালি সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে তাঁর রয়েছে গভীর আগ্রহ ও জানাশোনা।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন