সর্বশেষ

সারাদেশ

মধুখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক, মামলা দায়ের

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এসআই মো. মোতাহার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাঝকান্দি এলাকা থেকে মো. রাজিব তালুকদার (৩৬) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত লতিফ তালুকদারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন