সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদী সংলগ্ন একটি চর থেকে ভদ্র শিকদার (৩৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মরদেহ উদ্ধার

রোববার (তারিখ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লোন্দা গ্রামের আমিনুলের ইটভাটা সংলগ্ন চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ভদ্র শিকদার একই ইউনিয়নের লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে ছিলেন। মাছ শিকারের কাজে তিনি অধিকাংশ সময় নদীর চর এলাকায় অবস্থান করতেন। কয়েকদিন আগেও তিনি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

চরে পড়ে আছে মরদেহ

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, মরদেহের শরীরের কয়েকটি স্থানে ফোসকার মতো দাগ দেখা গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন