সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা–মেয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ককাজী রিপন, টাঙ্গাইল
ককাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুটি গবাদি পশুও মারা গেছে। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন দেলদুয়ার সদর উপজেলার মাদারখোল গ্রামের বাসিন্দা খালেদুল (আয়নাল হকের ছেলে) এবং তার মেয়ে খাদিজা আক্তার। খাদিজা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে এলাকায় বজ্রপাত হয়। এ সময় খালেদুল তার পরিবারসহ আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃষ্টি শুরু হলে পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘরের ভেতরে চলে যান।

এসময় বাবা ও মেয়ে সিএনজি থেকে নেমে বাইরে কিছুটা সামনে এগোতেই হঠাৎ বজ্রপাত তাদের ওপর আঘাত হানে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যূথী জানান, দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়। ওই সময় বজ্রপাতে খালেদুল ও তার মেয়ের মৃত্যু ঘটে। একই সঙ্গে জাঙ্গালিয়া এলাকায় আরও দুটি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্থানীয়দের ভাষায়, নিহত বাবা-মেয়ে এলাকায় অত্যন্ত পরিচিত ও প্রিয় ছিলেন। এমন আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। পরিবারটি বর্তমানে চরম শোকে ভেঙে পড়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন