সর্বশেষ

সারাদেশ

মোংলায় ভূয়া র‍্যাব সদস্য আটক, পরিচয়পত্র জব্দ করে পুলিশ

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শনিবার, ৬ জুন, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে মোংলা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের আন্ডারকভার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এ পরিচয় ব্যবহার করে তিনি মোংলা ইপিজেড এলাকার বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন এবং সুবিধা নেওয়ার চেষ্টা করতেন।

আটক ব্যক্তির কাছ থেকে র‍্যাবের একটি ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার নাম মো. আবু হাসান। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার সিংগাড়বুনিয়া গ্রামের মো. ইউনুছ আলী শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এর আগে মোংলা ইপিজেডের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে প্রতারণা ও ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন