সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ৩ জুন, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে মো. মেহেদী হাসান অপু (১৯) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে পৌরশহরের হেলিপ্যাড মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় এক নারীকে ইভটিজিং করার অভিযোগে তাকে হাতেনাতে আটক করেন উপস্থিত জনতা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. কাউছার হামিদ, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি বলেন, কলাপাড়া উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ অবসর সময় কাটাতে আসেন। কিন্তু কিছু অসামাজিক কর্মকাণ্ডের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এ ধরনের ইভটিজিংয়ের ঘটনা পুনরাবৃত্তি হলে এসব এলাকায় অভিযান আরও জোরদার করা হবে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন