সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো চালু হলো ‘রেডি টু কুক ফিস’ বিক্রয় কেন্দ্র

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো চালু হয়েছে ‘রেডি টু কুক ফিস’ বা রান্না উপযোগী মাছ বিক্রয় কেন্দ্র। দেশীয় প্রজাতির মাছ কেটে, বাছাই করে ও স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেটজাত করে বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা-এর রেল স্টেশন এলাকায় চালু হয়েছে ‘জান্নাতি ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন মৎস্য পণ্য বিক্রয় কেন্দ্র’। স্থানীয় উদ্যোক্তা বাবলু মিয়া ও তার স্ত্রী পেয়ারা বেগম আরডিআরএস বাংলাদেশ-এর সহায়তায় এই উদ্যোগটি শুরু করেছেন।

এখানে মলা, দারকিনা, পুটি, ট্যাংরা, শিং, মাগুর, চাপিলা, খলিসা, টাকি সহ বিভিন্ন দেশীয় মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে প্যাকেটজাত করে ফ্রিজে সংরক্ষণ করা হয়। প্রতিদিন বিভিন্ন বাজার থেকে মাছ সংগ্রহ করে বাড়িতে নারীরা স্বাস্থ্যসম্মতভাবে প্রক্রিয়াজাত করে হিমায়িত করা হচ্ছে।

উদ্যোক্তা বাবলু মিয়া জানান, বয়সজনিত কারণে ভারী কাজ করতে না পারায় তিনি এই নতুন উদ্যোগ শুরু করেন। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১০ কেজি মাছ বিক্রি হচ্ছে।

তার স্ত্রী পেয়ারা বেগম বলেন, সীমিত লাভে বাজার দরে মাছ বিক্রি করা হয় এবং প্রতিদিনই বিভিন্ন ধরনের ছোট দেশীয় মাছ প্রস্তুত করা হয়।

ক্রেতারা জানান, ব্যস্ত জীবনে ছোট মাছ পরিষ্কার ও কাটার ঝামেলা এড়াতে এই ধরনের রেডি টু কুক ফিস তাদের জন্য অনেক সুবিধাজনক। এতে সময় বাঁচার পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে দেশীয় মাছ খাওয়ার সুযোগ মিলছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় মাছের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরডিআরএস বাংলাদেশ-এর মৎস্য টেকনিক্যাল অফিসার মোজাম্মেল হক জানান, ভবিষ্যতে অন্যান্য উপজেলাতেও এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজারজাতকরণে মৎস্য বিভাগ সহযোগিতা করছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন