সর্বশেষ

সারাদেশ

মোংলায় আরমান পরিবহন ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত কয়েকজন

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী আরমান পরিবহন বাস ও এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন যাত্রী ও বাসের চালক-হেল্পারসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী আরমান পরিবহন বাস ও এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

মোংলা-খুলনা মহাসড়কে সোমবার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঢাকা থেকে মোংলাগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস আরমান পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে বাসের চালক, হেল্পারসহ একাধিক যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক থেকে কোনো ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন