সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে অপহরণের ২১ ঘণ্টা পর টিটুল মোল্লা উদ্ধার, নির্যাতনের অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা–ফরিদপুর মহাসড়ক এলাকা থেকে অপহরণের প্রায় ২১ ঘণ্টা পর টিটুল মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তিনি ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিটুল মোল্লা ফরিদপুর শহরের কোতোয়ালি থানার গোয়ালচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা এবং মৃত ফরহাদ মোল্লার ছেলে। গত শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় ঢাকা–ফরিদপুর মহাসড়ক থেকে তাকে অপহরণ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, মধুখালী উপজেলার কানাইপুর এলাকার সোহেল গাজী (৩৯) ও তার আরও ৩–৪ জন সহযোগী মিলে টিটুল মোল্লাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরবর্তীতে রোববার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এসআই নুরমোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল মধুখালী উপজেলার একটি এলাকা থেকে টিটুল মোল্লাকে উদ্ধার করে।

উদ্ধারের পর তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয় এবং দ্রুত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, অপহরণের কারণ ও এর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন