সর্বশেষ

সারাদেশ

টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১ জুন, ২০২৬ ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জরিপ শেখ (৭০), তিনি ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে জরিপ শেখের স্ত্রী ফাতেমা বেগম প্রতিবেশী ইদ্রিস শেখের বাড়িতে দুধ আনতে গেলে সেখানে গরুর গোবর নিয়ে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এ সময় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ তার সঙ্গে বাকবিতণ্ডা ও গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ফাতেমা বেগমের ওপর হামলার ঘটনাও ঘটে।

ঘটনার পর আহত অবস্থায় ফাতেমা বেগম বাড়িতে ফিরে স্বামী জরিপ শেখকে বিষয়টি জানান। এরপর তিনি স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইউসুফ শেখের বাড়িতে মীমাংসার উদ্দেশ্যে যান।

তবে সেখানে পৌঁছানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখ দা, বটি ও কুড়াল দিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় কুড়ালের আঘাতে জরিপ শেখ গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, পারিবারিক বিরোধ মীমাংসার জন্য গেলে কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে এবং এতে জরিপ শেখ প্রাণ হারান।

টঙ্গীবাড়ী থানার এসআই ওসমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন