সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

সোমবার, ১ জুন, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আখি খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের উদয়নগর এলাকায় স্বামী আশিকুর রহমান আহম্মদের বাড়িতে বসবাস করতেন আখি খাতুন। রোববার গভীর রাতে তিনি গুরুতর আহত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে তাকে নির্যাতন করা হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় সোমবার সকালে নিহতের বাবা ইমান আলী দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আখির স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামী আশিকুর রহমান আহম্মদ (২৭) এবং শাশুড়ি আসিয়া খাতুনকে (৫৫) আটক করে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন