সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ‘ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত হলেও বিভিন্ন সময়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও আয়োজন বাধার মুখে পড়ছে। তিনি জেলার সাংস্কৃতিক পরিবেশ রক্ষা এবং শিল্প-সংস্কৃতির চর্চার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রুমিন ফারহানা বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ একটি পারিবারিক ও সামাজিক চলচ্চিত্র। এর প্রদর্শনী স্থগিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, রিফতি আল জাবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি এবং সামাজিক সংগঠন ‘সোনালী সকাল’-এর সভাপতি ফাহিম মুনতাসিরসহ অন্যান্যরা। বক্তারা চলচ্চিত্র প্রদর্শনী স্থগিতের ঘটনার সমালোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবাধ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন।

উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটির প্রদর্শনী হওয়ার কথা ছিল। তবে স্থানীয় কিছু সংগঠনের আপত্তির কারণে আয়োজকরা প্রদর্শনী স্থগিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন