জিডিএস বিভাগের উদ্যোগে শৈলো প্রপাতে পরিচ্ছন্নতা অভিযান
রবিবার, ২৪ মে, ২০২৬ ৩:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের শৈলো প্রপাতে “ক্লিন শৈলো প্রপাত ক্যাম্পেইন” নামে একটি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে তারা শৈলো প্রপাত এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক, বোতল ও অন্যান্য ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ ক্যাম্পেইনে শিক্ষার্থীরা শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি; বরং পর্যটকদের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরির উদ্যোগ নেন। তারা ভ্রমণস্থানে ময়লা না ফেলা, প্লাস্টিক ব্যবহার কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করে। একই সঙ্গে প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরে।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
১২০ বার পড়া হয়েছে