সর্বশেষ

সারাদেশ

ভালুকায় মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, অর্ধশতাধিক অবৈধ যানবাহন জব্দ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। অভিযানে অর্ধশতাধিক অটোরিকশা ও সিএনজি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল থেকে মহাসড়কের সিডস্টোর মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, আটক করা যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজি উল্টোপথে চলাচল করায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও পরিস্থিতির স্থায়ী সমাধান এখনো হয়নি।

অভিযান চলাকালে ওসি ইশতিয়াক আহমেদ বলেন, মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল কোনোভাবেই সহ্য করা হবে না। যেসব যানবাহন আইন অমান্য করে চলাচল করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মহাসড়ককে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ নিয়মিত তদারকি করছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন