সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে পদ্মার ভাঙন পরিদর্শনে এমপি বাচ্চু মোল্লা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর তীব্র ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে আরও ৩ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান তিনি। নদীপাড়ের মানুষের জানমাল রক্ষায় দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন স্থানীয় এই সংসদ সদস্য।
ভাঙন পরিদর্শনে এমপি বাচ্চু মোল্লা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মার ভাঙন পরিস্থিতি পরিদর্শনকালে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপের ওপর জোর দেন। তিনি ঘটনাস্থল থেকেই মুঠোফোনে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৩ কোটি টাকা বরাদ্দের জোরালো দাবি জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এমপি বাচ্চু মোল্লা সাংবাদিকদের বলেন, এলাকার মানুষের জানমাল ও ফসলি জমি রক্ষায় তিনি জাতীয় সংসদে একাধিকবার স্থায়ী নদীশাসনের দাবি তুলেছেন। ইতোমধ্যেই অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই অর্থে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে কাজ করছে। তবে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দ্রুত অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা, মাথাভাঙ্গা ও হিসনা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মরিচা ইউনিয়নের মাজদিয়াড়, কোলদিয়াড়, ফয়জুল্লাহপুর ও হাটখোলা পাড়সহ অন্তত চারটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে শতাধিক একর আবাদি জমি ও পাটসহ বিভিন্ন ফসল নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলাম জানিয়েছেন, ভাঙনকবলিত এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে আরও জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নদীপাড়ের ভুক্তভোগী মানুষেরা কেবল অস্থায়ী জিও ব্যাগের ওপর নির্ভর না করে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন