সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ১১০ বোতল মাদক ও ৩২ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ও তাজা গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধার করা হয় ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজ।
আটককৃত

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানার দেলভোগ দয়হাটা এলাকায় ভোররাতে এই অভিযান পরিচালিত হয়। থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আমিনুল ইসলামের মালিকানাধীন এবং অভিযুক্ত তুষার শেখের ভাড়াকৃত বসতবাড়ির উঠানে এই অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃত মোঃ তুষার শেখ (২৮) দেলভোগ দয়হাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল জাতীয় মাদক উইন কোরেক্স এবং পিতলের তৈরি ৩২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

শ্রীনগর থানার পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র সংক্রান্ত আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে স্থানীয় আর কোনো চোরাকারবারি জড়িত আছে কি না, তা নিশ্চিত হতে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন