সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা ও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত চিকিৎসাধীন আরও দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। নিহতরা সবাই মাদারীপুর ও গোপালগঞ্জের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
সদর থানা গোপালগঞ্জ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের ফয়সাল ব্যাপারী (২০)। এদের মধ্যে অচিন্ত্য কুন্ডু দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসছিলেন। এই সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী আরেকটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর গুরুতর আহত উজ্জ্বলকে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন