সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ রেলস্টেশনে সিন্ডিকেটের দাপট, চরম অব্যবস্থাপনায় জিম্মি যাত্রীরা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঐতিহ্যের ময়মনসিংহ রেলস্টেশন এখন চরম অব্যবস্থাপনা, টিকিট কালোবাজারি ও প্রভাবশালীদের অবৈধ দখলের আখড়ায় পরিণত হয়েছে। সুসংগঠিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ যাত্রীদের দুর্ভোগ যেমন চরমে পৌঁছেছে, তেমনই সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এই নৈরাজ্য নিরসনে ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
ময়মনসিংহ জংশন

সরেজমিনে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন ঘুরে দেখা গেছে চরম অনিয়ম ও দুর্নীতির চিত্র। স্টেশনের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সরকারের কোটি কোটি টাকার মূল্যবান রেললাইন ও সিগন্যালিং যন্ত্রপাতি খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতেই এসব মূল্যবান সরকারি সম্পদ চুরির মাধ্যমে হাতবদল হয়ে যাচ্ছে।

স্টেশনের বিশাল সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে স্থায়ী ঘরবাড়ি, দোকানপাট ও বড় বড় হাটবাজার। সময়ে সময়ে লোকদেখানো উচ্ছেদ অভিযান চালানো হলেও অদৃশ্য খুঁটির জোরে কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় বেদখল হয়ে যায় রেলের জমি। এছাড়া সম্প্রতি রেললাইন কাটার ঘটনা ও দাইরেরপুর এলাকায় লাইনে ফাটল দেখা দেওয়ার বিষয়গুলো যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।

ভুক্তভোগী যাত্রী ও হকারদের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও স্টেশনের চিত্র বদলায়নি। স্টেশন এলাকায় হকারদের কাছ থেকে প্রতিদিন প্রকাশ্যে চাঁদা তোলা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি চললেও নীরব ভূমিকা পালন করছে স্টেশন কর্তৃপক্ষ। এছাড়া অভিযোগ উঠেছে, স্টেশন সংলগ্ন দোকানদারদের বাড়তি সুবিধা দিতে ট্রেনগুলোকে পরিকল্পিতভাবে প্ল্যাটফর্ম থেকে দূরে থামানো হয়।

রেলওয়ের এই দুরাবস্থা নিয়ে স্থানীয় নাগরিক নেতা ও এক্টিভিস্টরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিন্ডিকেটের পকেট ভারী করার এই অশুভ চর্চা বন্ধ না হলে রেলকে টিকিয়ে রাখা সম্ভব নয়। বাস সিন্ডিকেটের প্রভাব এবং রাষ্ট্রীয় অবহেলার কারণেই দেশের অন্যতম বড় এই গণপরিবহন খাত দিন দিন ধ্বংসের মুখে পড়ছে বলে তারা মনে করেন।

অভিযোগের বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে জানান, অবৈধভাবে চাঁদা তোলার পেছনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো: রুপম আনোয়ার জানিয়েছেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন