সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে আমবাগান থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সিংনগর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিংনগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি আমবাগানে অবস্থানরত মো. সুজন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ ও সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, আটক সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন