সর্বশেষ

সারাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ নার্সসহ আহত ৩

দিলীপ বর্মণ, খুলনা
দিলীপ বর্মণ, খুলনা

বুধবার, ২০ মে, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই সময় পোস্ট অপারেটিভ রুম ও পাশের স্টোর রুমের কোনো একটি স্থানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন এসির আউটডোর ইউনিট হয়ে অক্সিজেন লাইনে ছড়িয়ে পড়ে। অক্সিজেন আউটডোরে আগুন লাগার পর দরজা বিস্ফোরিত হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

ধোঁয়ায় অন্ধকার ও আতঙ্কের মধ্যে জীবন বাঁচাতে তৃতীয় তলা থেকে লাফ দেন দুই নার্স—রিপা বাইন ও শারমিন সুলতানা। এতে তারা গুরুতর আহত হন। আহতদের মধ্যে রিপা বাইনের কোমরে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। তাদেরকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় একজন চিকিৎসকও আহত হয়েছেন।

অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার জানান, আগুন লাগার সময় ওটি বিভাগের রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। সেখানে মোট ১৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অক্সিজেন সাপ্লাই সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় হাসপাতালের সব ধরনের অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক রোগীকে স্বজনরা অন্য হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় হাসপাতালজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন