সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বুধবার, ২০ মে, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও পৌর শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

ঘটনাস্থলেই ঋত্বিক মারা যান। গুরুতর আহত অবস্থায় আশিককে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই একজনের মৃত্যু হয় এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন