সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ভুয়া ‘ড্রিংকো’ জুস কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালত একটি নকল ‘ড্রিংকো’ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে। শুক্রবার দুপুরে পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো. মোজাম্মেল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ নকল জুস ক্যান এবং উৎপাদনের কাঁচামাল জব্দ করা হয়। অভিযুক্ত মালিক মো. মাসুদ সিকদারকে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মাসুদ সিকদারের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। তিনি মো. ফারুক সিকদারের ছেলে। স্থানীয় ও আদালতের সূত্রে জানা গেছে, মাসুদ সিকদার বিএসটিআই অনুমোদন ছাড়া “কালার ফুল” নামে একটি ভুয়া কোম্পানি গড়ে তোলেন এবং তার তৈরি জুসের নাম দেন “ড্রিকোর”, যা দীর্ঘদিন ধরে বাজারজাত করা হচ্ছিল।

নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. কাউসার হামিদ জানিয়েছেন, নকল কোমল পানীয় মানুষের হার্ট, লিভার ও কিডনির জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে।

অপর একটি সূত্রে জানা গেছে, কারখানাটি কয়েকজনের যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছিল এবং অভিযানের সময় তারা চাঞ্চল্যপূর্ণভাবে অবস্থান করেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন