সর্বশেষ

সারাদেশ

ধোবাউড়ায় পুলিশের হাতে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ভোরে উপজেলার কলসিন্দুর ঘাটপাড়া এলাকা থেকে তাদের ধরা হয়।

ধোবাউড়া থানার উপপরিদর্শক সাকিব হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ জাহাঙ্গীর, তানজিমুল ও সাইদুলকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা এসব অবৈধ মদ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আটককৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন